Friday, June 19, 2026

বিহার ভোটে ভরাডুবি, জেএসসির সমস্ত ইউনিট ভেঙে নয়া কৌশল প্রশান্ত কিশোরের

Date:

Share post:

বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) জন সুরজ পার্টির। যে প্রশান্ত কিশোর ভোটকৌশলী হিসেবে বিভিন্ন দলকে জয়ের সরণী দেখিয়েছেন, সেই প্রশান্ত কিশোরের কৌশল ধরাশায়ী হয়েছে নিজের দলের ক্ষেত্রে। তাই দলের সমস্ত সাংগঠনিক ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। দলের রাজ্য সভাপতি মনোজ ভারতীর সভাপতিত্বে পাটনায় দলের জাতীয় কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় প্রশান্ত নিজেও উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফল করেছে পিকে-র নেতৃত্বাধীন জন সুরজ পার্টি। তারপর শনিবার পঞ্চায়েতস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত তাদের সমস্ত সাংগঠনিক ইউনিট ভেঙে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

তাহলে এবার কোন পথে প্রশান্ত বিচারের জন্য সুরজ পার্টি। দলের মুখপাত্র সৈয়দ মসিহ উদ্দিন এক বিবৃতিতে বলেন, আগামী দেড় মাসের মধ্যে নতুন ইউনিট গঠন করা হবে। এই অবস্থায় দলের সিনিয়র নেতাদের রাজ্যের ১২টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই দলের পক্ষে সক্রিয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবেন। একইসঙ্গে দলের পরাজয়ের কারণ চিহ্নিত করবেন তাঁরা এবং একটি রিপোর্ট তৈরি করবেন। বিহার বিধানসভা নির্বাচনে জন সুরজ পার্টি তাদের খাতা খুলতে ব্যর্থ হয়েছে। তাদের বেশিরভাগ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...