Monday, March 30, 2026

বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অহিংস অসহযোগ আন্দোলনে মেদিনীপুরে প্রায় ১০০ শতাংশ সফল হয়েছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। ১৯২১-এ বীরেন্দ্রনাথ ইংরেজ সরকারকে বাধ্য করেছিলেন অতিরিক্ত কর আদায়ের আইন প্রত্যাহার করতে। মেদিনীপুর জেলাজুড়ে খালি পায়ে ঘুরে ঘুরে মানুষকে বুঝিয়েছিলেন, এই নতুন আইন গরিব মানুষের কী কী ক্ষতি করবে। বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “অবিভক্ত মেদিনীপুর জেলার কৃতী সন্তান, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার প্রণাম।”

জীবিতাবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই, মৃত্যুর পরও যেন আমার সেই শির অবনমিত না করা হয়— কথাগুলো জানিয়ে উইল করে গিয়েছিলেন তিনি, তাঁকে যেন দণ্ডায়মান অবস্থায় সৎকার করা হয়। তাই মৃত্যুর পর তাঁকে কেওড়াতলা মহাশ্মশানে দাঁড় করিয়ে দাহ করা হয়েছিল! ১৯৩৪ সালের ২৪ নভেম্বর এই মানুষটি পরলোক গমন করেন।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...