Friday, June 19, 2026

হঠাৎ অসুস্থ পলাশ, বাবার পর হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী! 

Date:

Share post:

! বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়েতে একের পর এক বিপর্যয়। রবিবার দুপুরে বিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স দেখে চমকে উঠেছিলেন সকলে। পরে জানা যায় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার জানা গেল ক্রিকেটারের হবু স্বামী পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal) হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুরকারকে। তবে তাঁর অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার চর্চায় স্মৃতি পলাশের প্রাক বিবাহ অনুষ্ঠান। কিন্তু বিয়ের দিনের আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। বাবা অসুস্থ হতেই বিয়ের স্থগিত ঘোষণা করেন স্মৃতি (Smriti Mandhana)। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন শ্রীনিবাস মান্ধানা। তাঁদের পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে, কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে। তা কমানোর চেষ্টা চলছে। এরপরই রাতের দিকে ‘সুরকার পাত্র’ পলাশ মুচ্ছলের অসুস্থতার খবর আসে। তবে আপাতত স্থিতিশীল স্মৃতির হবু স্বামী। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...