Friday, June 19, 2026

আজ এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগেই প্রকাশিত হয়েছে, আজ প্রকাশিত হতে চলেছে নবম- দশমের ফলাফল। মোট শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২। বিকেলের পর ফল প্রকাশিত হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। সব ধরনের নথি, তথ্য, রেকর্ড বহুবার ক্রস ভেরিফিকেশনের পরই নবম-দশমের ফল প্রকাশ করছে এসএসসি।

সুপ্রিম রায়ে চাকরি হারানোর পর শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করেছে এসএসসি। ৬০ নম্বরের মধ্যে কত পেয়েছেন চাকরি পরীক্ষার্থীরা, এদিন তা জানা যাবে। কমিশন (SSC) জানিয়েছে, বিকেলের পর এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তালিকাও প্রকাশ করা হবে।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...