Tuesday, March 31, 2026

ভোটার তালিকা তৈরি জুড়ল পরিবার: ৩৭ বছর পরে কথা হল দুই ভাইয়ের

Date:

Share post:

বাড়ি ছেড়ে যাওয়া ভাইয়ের খোঁজ মিলল এসআইআর প্রক্রিয়া চলাকালীন। ইনিউমারেশন ফর্ম ফিলাপ করার জন্য শেষ পর্যন্ত জুড়ল পুরুলিয়ার (Purulia) গোরবান্দা গ্রামের চক্রবর্তী পরিবার। মিটে গেল ৩৭ বছরের দূরত্ব।

১৯৮৮ সালে পরিবারের সঙ্গে সমস্যায় বাড়ি ছেড়েছিলেন গোরবন্দার বিবেক চক্রবর্তী। সেই থেকে পরিবারের লোক তাঁর খোঁজ করেও তাঁকে খুঁজে পাননি। এই পরিবারেরই প্রদীপ চক্রবর্তী স্থানীয় বিএলও (BLO) নিযুক্ত হয়েছেন। সম্প্রতি তাঁর কাছে একটি ফোন আসে কলকাতা থেকে। ওই এলাকার বাসিন্দা দাবি করে ইনিউমারেশন ফর্ম (Enumeration form) ফিলাপের জন্য কিছু তথ্য চাওয়া হয় প্রদীপ চক্রবর্তীর কাছে। আর তাতেই সন্দেহ হয় প্রদীপের।

আরও পড়ুন : বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

এরপরই ফোন করা যুবককে তিনি কিছু পারিবারিক প্রশ্ন করেন। আর তাতেই জানতে পারেন ওই যুবক তাঁরই ভাই বিবেক চক্রবর্তীর ছেলে। পরিবারের সঙ্গে না থাকলেও ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপের জন্য বাবা-মায়ের ভোটার তালিকার তথ্য তাঁদের প্রয়োজন ছিল। সেই সূত্রেই বিএলও-র (BLO) নম্বর যোগাড় করে যোগাযোগ করতেই খোঁজ মিলে যায় পরিবারেরই সদস্যের। এরপর ফোনে কথা হয় প্রদীপ এবং বিবেকের। ৩৭ বছর পরে পরিবারের সঙ্গে কথা বলে খুশি বিবেক চক্রবর্তীও।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...