Wednesday, June 24, 2026

মমতার একের পর এক পত্রাঘাত! তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় জবাবি চিঠি নির্বাচন কমিশনের

Date:

Share post:

SIR নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। কমিশনের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। সোমবার তার জবাবি চিঠি এসেছে কমিশনের তরফে। আর তা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। সাক্ষাতে সম্মতি জানিয়ে দিনক্ষণও জানিয়েছে নির্বাচন কমিশন (Eelection Commission)।

সূত্রের খবর, এই চিঠি আসার পরে নতুন প্রশ্ন দানা বেঁধেছে তৃণমূলের অন্দরে। পাঁচ প্রতিনিধিকে আসতে বলা হয়েছে কমিশনের (Eelection Commission)চিঠিতে। এ দিকে তৃণমূল ১০ জনকে নিয়ে যেতে চেয়ে চিঠি দিয়েছিল। সেই দাবিতে এখনও অনড় তারা। ২৮ নভেম্বর সাক্ষাৎ করতে রাজি নির্বাচন কমিশন। সে দিন দিল্লির নির্বাচন সদনে সকাল ১১টায় তৃণমূলের পাঁচ প্রতিনিধিকে আসতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের অনুরোধের ভিত্তিতেই এই সাক্ষাতে রাজি কমিশন। তবে প্রতিনিধি দলে কারা থাকবেন, তা আগে থেকে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...