Saturday, March 14, 2026

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

Date:

Share post:

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা ও পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার (Rally) কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ থেকে সভা শুরু কথা থাকলেও চপার বিভ্রাটে সেই সময় পিছিয়ে ৩টে করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে বিমা সংক্রান্ত একটি সমস্যা দেখা যাওয়ায় সড়কপথেই বনগাঁ রওনা দিয়েছেন তিনি। সড়কপথে পৌঁছোতে বেশি সময় লাগবে। সে কারণেই তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) সভা এবং পদযাত্রার সময়ও পিছতে হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দুপুর ১টার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে বেলা ৩টেয়।

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু- প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো। এদিন মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও খবরসান্দাকফুতে ঘুরতে গিয়ে অঘটন, শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তবে, মমতা এদিন ঠাকুরবাড়ি যাবেন কি না তা স্পষ্ট নয়। ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন তৃণমূল নেত্রী। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...