Saturday, February 21, 2026

WTC পয়েন্ট তালিকায় পাকিস্তানের নীচে ভারত, পন্থের কাছে হতাশা ‘গভীর’ নয়

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ঘরের মাঠে চুনকাম হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে আরও বড় লজ্জা অপেক্ষা করছিল ভারতের জন্য। টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হতেই সেটা প্রকাশ্যে চলে এল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে( WTC) পয়েন্ট তালিকায় পাকিস্তানের নীচে চলে গেল গম্ভীরের দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) পয়েন্ট তালিকায় ৫ নম্বরে নেমে গেল ভারত। সেখানে পাকিস্তান রয়েছে চার নম্বরে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নামল ভারত। ভারত ৯ ম্যাচ খেলে ৪ জয়, ৪ হার এবং ১টি ড্র করেছে। পয়েন্ট শতাংশ ৪৮.১৫%।

চার ম্যাচ খেলে চারটিতেই জিতে (১২ পয়েন্ট, ১০০ শতাংশ) ১ নম্বরে আছে অস্ট্রেলিয়া, চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে দুই নম্বরে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা আছে তিন নম্বরে। দুটি খেলে একটি জিতেছে একটি হেরেছে। পাকিস্তান দুই ম্যাচ খেলে একটি জিতেছে একটি হেরেছে।তার আছে চার নম্বরে।

২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের( World Test Championship points) ফাইনালেই উঠতে পারেনি ভারত। এবারও কিন্ত শুরু থেকেই সমস্যায় ভারত। এত কিছুর পরও এই হারকে নিয়ে খুব বেশি ভাবতে নারাজা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। পন্থের কথায় এই হার একটু হতাশার।

ম্যাচ হারের পর ঋষভ পন্থ বলেন “এই হার একটু হতাশাজনক। দল হিসাবে আমাদের আরও ভাল খেলতে হবে। এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। দল হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজটা শাসন করে জিতেছে ঠিকই। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে।

spot_img

Related articles

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...