Tuesday, March 31, 2026

রাজ্যজুড়ে নামল পারদ, জেলায় জেলায় শীতের আমেজ 

Date:

Share post:

এক লাফে কলকাতার সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে পশ্চিমের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রিতে।তবে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে। বুধের সকালে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। কুয়াশায় ঢাকা পাহাড়ের সব জেলা।

মৌসম ভবন (IMD) জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার কোনও প্রভাব অবশ্য বাংলায় পড়বে না। তবে এই মুহূর্তে চুটিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আগামী দু-তিন দিন উষ্ণতার গ্রাফ নিম্নমুখী থাকবে।আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ।

 

Related articles

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...