Friday, April 3, 2026

SSC নিয়োগের সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

Date:

Share post:

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ (Division Bench) এই নির্দেশ দিয়েছে। অতিরিক্ত ১০ নম্বর দেওয়া, অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীর আবেদন-সহ আরও যা মামলা আছে এবার তা শুনবে হাই কোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অযোগ্যদের কোনও ভাবেই নিয়োগ করা যাবে না।

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের অন্তর্ভুক্ত করতে হবে। আদালত শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী যেন পরীক্ষায় না বসেন। রাজ‍্য যখন নতুন-পুরনো মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সেটা তারাই বুঝবে। যোগ্য প্রার্থীরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়েন।”

এর পরেই ডিভিশন বেঞ্চ জানায়, SSC সংক্রান্ত এই সব মামলা এবার থেকে শুনবে কলকাতা হাই কোর্ট। মামলাকারীরা হাইকোর্টে তাঁদের সম‍স‍্যা জানাবেন। একই সঙ্গে বিচারপতি জানান, সম্পূর্ণ তথ‍্যসহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার পক্ষে সওয়াল করেন আইনজীবীরা। শীর্ষ আদালত এই বিষয়টিও হাইকোর্টের উপর ছাড়ে।
আরও খবরসংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মমতা, আদর্শ রক্ষার অঙ্গীকার অভিষেকের 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...