Wednesday, June 24, 2026

বাংলাদেশের পর এবার সিঙ্গাপুরে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.৮

Date:

Share post:

মধ্যরাতে কেঁপে উঠল সিঙ্গাপুর (Earthquake in Singapore)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮। উৎসস্থল ভারত মহাসাগরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি। আনুমানিক রাত ১টা ২৪ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ঠিক তার আধঘণ্টা পর রাত ২টো বেজে ৮ মিনিটে কেঁপে ওঠে গ্রিস। এখানেও কম্পনের মাত্রা ৪.৮।

গত ৯ নভেম্বরও ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলেও কম্পন অনুভূত হয়। এরপর গত ২১ নভেম্বর কেঁপে ওঠে বাংলাদেশ।  কম্পন অনুভূত হয় ভারতের বিভিন্ন শহরেও। তালিকায় বাদ যায়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গও। বড় ক্ষয়ক্ষতি না হলেও এভাবে একের পর এক ভূমিকম্পের খবরে যথেষ্ট চিন্তায় ভারতীয় আবহবিদরা। বুধের রাতের কম্পনে কোথাও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...