Tuesday, June 23, 2026

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

Date:

Share post:

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি নয়। তাঁকে সময়সীমা বেধে দিতে পারে বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই গম্ভীরের (Gautam Gambhir)সঙ্গে বৈঠকে বসতে পারেন বোর্ড কর্তারা, সেখানে থাকতে পারেন নির্বাচক মণ্ডলীও। তবে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপই গম্ভীরের(Gautam Gambhir) কাছে অগ্নিপরীক্ষা হতে পারে। বিশ্বকাপে প্রত্যাশা অনুসারে ফলাফল করতে না পারলে কড়া পদক্ষেপ নিতে পারে বোর্ড।

ইডেনে হারের পর  ক্রিকেটারদের ঘাড়েই দোষ দিয়েছিলেন গম্ভীর। শুধু তাই নয় পিচ নিয়ে গম্ভীরের মনোভাবও ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। এই বিষয় গুলি নিয়েও গম্ভীরের সঙ্গে কথা বলতে পারেন  বোর্ড কর্তারা।

ইডেন পিচ নিয়ে গৌতি অকপটে বলেছিলেন, ‘এটাই সেই পিচ যা আমরা খুঁজছিলাম। কিউরেটর খুবই সহায়ক ছিলেন। আমরা যা চেয়েছিলাম, ঠিক তাই পেয়েছি। ভালো খেলতে না পারলে, তখন এটাই ঘটে।’

এখানেই না থেমে গম্ভীর আরও বলেন,  এটি খেলার অযোগ্য উইকেট ছিল না। বরং এখানে তোমার টেকনিক, মানসিক দৃঢ়তা এবং সবচেয়ে বড় কথা, তোমার মেজাজ পরীক্ষা হয়। আসল বিষয় হলো, টার্ন কী ভাবে খেলতে হয়, সেটা জানা। আমরা যা চেয়েছিলাম, তাই পেয়েছি।’

আসলে গম্ভীরের মন্তব্যে বিড়ম্বনায় ফেলছে বিসিসিআইকেও। সব মিলিয়ে গম্ভীরের ডানা কিছুটা ছাঁটতে পারে বিসিসিআই।তবে সাদা বলে সাফল্য পেলেও গম্ভীরের টেস্ট কোচিং পারফরম্যান্স মুছে  ফেলা যাবে না।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...