Tuesday, March 31, 2026

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

Date:

Share post:

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল (বাবু)-কে (Debobrata Mondal) লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ফুজেটে স্থানীয় দুষ্কৃতী বাসু চৌধুরীকে (Basu Chowdhury) গুলি চালাতে দেখা গিয়েছে। (যদিও ফুটেজের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডল তাঁর সঙ্গী অনুপম রাণার বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ষষ্ঠীতলার কাছে আগে থেকেই অপেক্ষা করা দুজন এসে খুব কাছ থেকে বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। বাবুর কোমরে ও কাঁধে গুলি লাগে। সিসি ক্যামেরা (CC Camera Footage) ফুটেজ অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে বাইক থেকে রাস্তায় পড়ে যাওয়ার পরেও অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন পঞ্চায়েত প্রধান। দু’জনকে ধস্তাধস্তি করতেও দেখা যাচ্ছে। (যদিও ফুটেজের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। গুলি চলার পরেই বাইকের গতি বাড়িয়ে চলে যান প্রধানের সঙ্গী।

বাবু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যান হাওড়া জেলা(সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড়ের যুব তৃণমূল সভাপতি নূরাজ মোল্লা-সহ দলের একাধিক নেতা ও কর্মী। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, “কেন এই ঘটনা বোঝা যাচ্ছে না। দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলেছি।“ ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
আরও খবরএসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিরোধীরা রয়েছে। হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত। তবে এই অভিযোগ মানতে নারাজ পদ্মশিবিরের নেতারা। এলাকা দখল ও ইমারতি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে অভিযোগ বিরোধীদের। তাঁদের দাবি, সিসি ক্যামেরার ফুটেজেও বাসুকে গুলি চালাতে দেখা গিয়েছে। এক সময় দেবব্রত-ঘনিষ্ট বলেই পরিচিত ছিলেন বাসু।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...