Friday, June 19, 2026

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চায়েত প্রধান (panchayat pradhan) বাবু মণ্ডল। তাঁর শরীরে দুটি গুলি (bullet injury) লেগেছে। তাঁর সঙ্গীও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। পঞ্চায়েত প্রধানের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাওড়ার (Howrah) সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মন্ডল বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তাঁর সঙ্গী অনুপম রাণার সঙ্গে বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান বাবু। তখনই ষষ্ঠীতলার কাছে একটি মোটরবাইকে করে দুজন এসে খুব কাছ থেকে বাবু মন্ডলকে লক্ষ্য করে গুলি (firing) চালায়। বাবুর কোমরে ও কাঁধে গুলি লাগে (bullet injury)। অনুপম বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা।

আরও পড়ুন : কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

বাবু ও অনুপম দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হাওড়া জেলা(সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি (Gautam Chaudhury), বিধায়ক কল্যাণ ঘোষ (Kalyan Ghosh), ডোমজুড়ের যুব তৃণমূল সভাপতি নূরাজ মোল্লা-সহ দলের একাধিক নেতা ও কর্মী। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘কেন এই ঘটনা বোঝা যাচ্ছে না। দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলেছি।’ ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...