Tuesday, June 23, 2026

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

Date:

Share post:

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে  একদিনের সিরিজ শুরুর  আগে রাঁচি সাক্ষী থাকল রিউনিয়নের।

রাঁচিতে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির(Virat Kohli)। অনুশীলনেও দারুন ছন্দে আছেন দুই তারকা ক্রিকেটার। কিন্তু রাঁচি মানেই ধোনির শহর।  বৃহস্পতিবার রাতে ধোনির(MS Dhoni) বাসভবনে গিয়েছিলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং ঋতুরাজ গায়কোয়াড় সহ ভারতীয় খেলোয়াড়রা  ঘটনা

সূত্রের খবর, ভারতীয় দলের হোটেল থেকে রাঁচিতে নিজের বাসভবনে নৈশভোজের আসরে যাওয়ার জন্যে বৃহস্পতিবার গাড়ি চালিয়ে বিরাটকে নিয়ে যান ধোনি(MS Dhoni)। একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে গাড়িতে চালকের আসনে রয়েছেন ধোনি, তাঁর পাশে বসে আছেন কোহলি।

জানা গিয়েছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli )এবং উইকেট-রক্ষক ঋষভ পন্থও তাঁর ফার্মহাউজে গত ২৭ নভেম্বর নৈশভোজ সারেন।ধোনির বাড়িতে কোহলির আগমনের পর থেকেই বাইরে দাঁড়িয়ে থাকা জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

কথায় আছে জুটিতে লুটি। বিরাট ধোনির জুটি আর দেখা যায় না মাঠে। কিন্তু মাঠের বাইরে তাদের বন্ধুত্ব অটুট আছে। রাঁচিতে এসেই ধোনির ডেরায় গেলেন কোহলি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...