Tuesday, March 31, 2026

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

Date:

Share post:

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের বুথ লেভেল অফিসারের। খড়গ্রাম জেলায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই বিএলওর নাম জাকির হোসেন (পেশায় শিক্ষক)।

পরিবার সূত্রে জানা যায় প্রথম দিন থেকেই মাত্রাতিরিক্ত কাজের চাপ মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিল জাকিরকে (Zakir Hossain)। রাতের পর রাত জেগে তথ্য আপলোড করতে হচ্ছিল। সার্ভার বিভ্রাটের জেরে বারবার সমস্যায় সময় মতো কাজ শেষ করতে না পারার আশঙ্কা কাজ করছিল তাঁর মধ্যে। বৃহস্পতিবার রাতে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। পরিবারের শোকের ছায়া। পরিকাঠামোয় ত্রুটি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই যেভাবে কাজ শেষের জন্য বুথ লেভেল অফিসারদের (BLO) কার্যত চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে তার জেরে একের পর এক অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটছে। জাকিরের আত্মীয়দের তরফেও অভিযোগের আঙ্গুল কমিশনের দিকে। মৃতের পরিবারের পাশে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...