Thursday, June 25, 2026

সংসদে ফিরছে ‘বন্দেমাতরম’: মমতার কড়া প্রতিক্রিয়ার পরে সুর বদল কেন্দ্রের

Date:

Share post:

জনগণের কণ্ঠরোধে আগে থেকেই অভিযুক্ত ছিল কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। এবার জনপ্রতিনিধিদের কণ্ঠরোধেও তৎপরতা শুরু হয়েছিল। সংসদ চত্বরে স্লোগান দিয়ে প্রতিবাদ থেকে ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ বলার উপর জারি হয় নিষেধাজ্ঞা। প্রতিবাদে একমাত্র বনগাঁ সভা থেকে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতারাতি তাতেই সুর বদল কেন্দ্রের স্বৈরাচারী সরকারের। দুদিনের মধ্যে বদল হল নির্দেশিকার বয়ান। তুলে নেওয়া হল বিতর্কিত অংশ।

সংসদে বলা যাবে না ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’ স্লোগান-সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংসদদের আচরণবিধি বেঁধে দিতে ২৪ নভেম্বর এই বুলেটিন জারি হয়েছিল। এর তীব্র নিন্দা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। জানিয়েছিলেন, বন্দে মাতরম্ তো জাতীয় সঙ্গীত। তাহলে কি বাংলার আইডেনটিটি নষ্ট করতে চাইছে? ওরা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে, তা আমরা বরদাস্ত করব না।

আরও পড়ুন : গেরুয়া ফতোয়া! ‘অশালীন’ বলে সংসদের অধিবেশনে ‘বন্দেমাতরম-জয় হিন্দ’-এ নিষেধাজ্ঞা, বরদাস্ত করব না: মমতা

পাশাপাশি তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, সংসদের অধিবেশনে এই নিয়ে সুর চড়াবেন সাংসদরা। কোনওভাবে বাংলা-বাঙালির আবেগে আঘাত মেনে নেওয়া হবে না। কংগ্রেস-সহ বিরোধীদলগুলিও এর প্রতিবাদ করে। আর ঠিক এরপরেই কেন্দ্র নির্দেশিকা থেকে বিতর্কিত অংশটি প্রত্যাহার করে নেয়।

২০১০ সালের রাজ্যসভার রুলবুকে ছিল একই কথা। প্রশ্ন, এখন কেন প্রত্যাহার? এর জবাব নেই সরকার তথা সচিবালয়ের কাছে। ১৮৭০ সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম ১৯৫০ সালে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় গান হিসেবে গৃহীত হয়। কবিতাটি প্রথমবার ১৮৮২ সালে বাংলা উপন্যাস ‘আনন্দমঠ’-এ প্রকাশিত হয় ।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...