Tuesday, June 2, 2026

উত্তরবঙ্গে প্রথমবার একযোগে চিতাবাঘ গণনা! চার জেলায় বসছে ৮০০ ট্র্যাপ ক্যামেরা

Date:

Share post:

উত্তরবঙ্গের জঙ্গলে চিতাবাঘের সঠিক সংখ্যা নির্ধারণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের বনদফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে টানা ৪০ দিন ধরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার— এই চার জেলার সমস্ত বনাঞ্চলে একযোগে চিতাবাঘ গণনা করা হবে। এ বার গণনার পরিধি বাড়াতে মোট ৮০০টি ট্র্যাপ ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছে দফতর। গণনার পদ্ধতিকে আরও আধুনিক ও নির্ভুল করতে ইতিমধ্যেই বিভাগীয় বনাধিকারী, রেঞ্জ অফিসারসহ ১২ জনের একটি দলকে পাঠানো হয়েছে অসমের শনিতপুর জেলার নামেরি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। সেখানে উন্নততর ক্যামেরা ট্র্যাপিং, পায়ের ছাপ বিশ্লেষণ ও তথ্য সংগ্রহের প্রশিক্ষণ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

দফতর সূত্রে খবর, এইবার প্রথমবার গণনা প্রক্রিয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করার পরিকল্পনা চলছে। এতে মাঠপর্যায়ে নজরদারি বাড়বে এবং তথ্য সংগ্রহ আরও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য, ২০২২ সালের শেষ গণনায় উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে চিতাবাঘের সংখ্যা ধরা পড়েছিল মোট ২৩৩। নতুন গণনা হলে বর্তমান পরিস্থিতি, চিতাবাঘের আবাসস্থলের পরিবর্তন এবং সংরক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছে বনদফতর।

আরও পড়ুন – সোনাগাছিসহ রাজ্যের যৌনপল্লিতে বিশেষ ক্যাম্প! ভোটার তালিকা সংশোধনে উদ্যোগ সিইও দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...