Friday, April 3, 2026

অসুস্থ জয় গোস্বামী! সোশ্যাল মিডিয়া পোস্টে বিশেষ অনুরোধ কবি কন্যার

Date:

Share post:

অসুস্থ কবি জয় গোস্বামী (Joy Goswami)। একাধিক অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। গোটা বিষয়টি প্রচারের আড়ালে রাখতে চেয়েছিল পরিবার। পরিস্থিতির সামলে এবার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা পোস্ট করলেন ‘মেঘবালিকা’ লেখকের কন্যা বুকুন (Bukun)।

 

View this post on Instagram

 

A post shared by Bukun Chorai (@bukunchorai)

কবির নিজের কলমে সৃষ্ট একের পর এক অনুভূতির বন্যা বছরের পর বছর সাহিত্য মননে গভীর প্রভাব বিস্তার করেছে। তবে এবার একটু বিশ্রামের প্রয়োজন। লেখা থেকে দূরে থাকার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জয় গোস্বামী। কোভিডের সময় থেকে তাঁর শারীরিক অসুস্থতার খবর উদ্বেগের মধ্যে রেখেছিল সাহিত্য প্রেমীদের। তাঁর অসুস্থতার বিষয় দীর্ঘ পোস্ট করে কন্যা লেখেন, “গত দুই সপ্তাহ আমাদের রোলার-কোস্টারের মত কেটেছে। জয় গোস্বামীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং একাধিক শল্যচিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন তিনি বাড়ি ফিরেছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।আমি গভীর ভাবে কৃতজ্ঞ সেই ডাক্তারদের প্রতি এবং সেই শক্তিশালী, দুর্দান্ত সব মহিলাদের প্রতি, যারা প্রতিটি মুহূর্তে জয়ের পাশে থেকে তাঁর যত্ন নিয়েছেন।” ডাক্তারের পরামর্শ মতো আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে কবিকে।আগামী এক মাস ফোনে কথা বলা বা বাইরে বেরোনো—কোনওটাই তাঁর জন্য উপযুক্ত নয় বলে জানান বুকুন। পাশাপাশি কঠিন সময় কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত যে তাঁর নিজস্ব , পোস্টে সেটাও উল্লেখ করেছেন তিনি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...