Friday, April 3, 2026

প্রগতি ময়দান এলাকায় তরুণীর শ্লীলতাহানি, তদন্তে পুলিশ

Date:

Share post:

শহরের প্রগতি ময়দান থানা এলাকায় এক তরুণীকে অপহরণ করে গাড়ির ভিতর শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার রাতে ঘটনার পর কান্নারত অবস্থায় ময়দান এলাকায় ওই তরুণীকে দেখতে পায় পুলিশের টহলদারি দল। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় থানায় এবং তাঁর বয়ানের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব কলকাতার বাসিন্দা, প্রায় ২৫ বছর বয়সি এই তরুণী শুক্রবার রাতে বাস ধরতে সায়েন্স সিটির কাছে যান। সেখানে একটি গাড়ি থেকে তাঁকে জোর করে তুলে নেওয়া হয়। গাড়িতে তখন তিন জন উপস্থিত ছিলেন বলে অভিযোগ। সায়েন্স সিটি থেকে গাড়িটি সরাসরি ময়দান এলাকায় গিয়ে দাঁড়ায়, সেখানেই গাড়ির ভিতর তাঁর শ্লীলতাহানি করা হয়।

অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তরুণীকে ময়দানে নামিয়ে দিয়ে দ্রুত চম্পট দেয়। সেই সময় পুলিশ তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে। তরুণীকে বর্তমানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে হাসপাতাল সূত্রের দাবি।

ঘটনার তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজন তরুণীর পূর্বপরিচিত হতে পারে—কয়েক মাস আগে তাঁদের আলাপ হয়েছিল বলে জানা গিয়েছে।

তরুণীকে কোনও মাদকদ্রব্য সেবন করানো হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণীর বয়ান, চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন এবং সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন – ‘রাষ্ট্রবাদ’ শব্দে মানুষ ভয় পায়: ভারতের একতা নিয়ে গান্ধীজি ভুল, দাবি মোহন ভাগবতের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...