Wednesday, June 17, 2026

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

Date:

Share post:

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল কর্মী (TMC worker) হায়াতুল্লাহ শেখকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। বহরমপুর মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College and Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

বহরমপুরের (Bahrampur) কুমড়োহদ ঘাট এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ পেশায় আসবাব ব্যবসায়ী। তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুউদ্দিন মন্ডলের শ্যালক। শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে স্থানীয় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত কিছু মানুষের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। তারাই হায়াতুল্লাহকে ছুরি দিয়ে কুপিয়ে (stabbing) পালিয়ে যায়।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি কংগ্রেস সাইদুল, তুরাব-সহ আরও কয়েকজন এই কাজ করেছে। কংগ্রেসের (Congress) পক্ষে এলাকায় দখলদারি সম্ভব হচ্ছিল না। তাই তৃণমূল কর্মীদের পথ থেকে সরিয়ে ফেলার জন্য খুনোখুনির রাজনীতি করছে, অভিযোগ মৃতের ভগ্নিপতি আইজুদ্দিনের।

আরও পড়ুন : হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার (Bahrampur Police Station) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। তবে শুক্রবার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তৃণমূল যদিও কংগ্রেসের কর্মীদের নাম উল্লেখ করেই খুনের অভিযোগ করেছে, তবে কংগ্রেস দাবি করেছে তাঁদের কোনও কর্মী এই খুনোখুনির সঙ্গে যুক্ত নয়।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...