Saturday, June 20, 2026

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

Date:

Share post:

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার ধাপ হবে এই বৈঠক। সেই সূ্ত্রে রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয় সচিবালয়ের তরফ থেকে। যদিও সংবাদ মাধ্যমে সেই চিঠির উত্তরে নবান্নে (Nabanna) বৈঠকে যোগ দেবেন না বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

কেন্দ্রের সংসদীয় মন্ত্রীর পরামর্শে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) অনুমতিক্রমে রাজ্যপালের (Governor) দ্বারা নিযুক্ত হবেন রাজ্যের লোকায়ুক্ত। সেই প্রক্রিয়ার জন্য সোমবার নবান্নে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভাপতিত্বে। বিকাল ৪টেয় সেই বৈঠকে লোকায়ুক্তের (Lukayukta) নিয়োগে বিরোধী দলনেতার (LoP) উপস্থিতিও কাম্য। যদিও অজ্ঞাত কারণে সেই বৈঠকে যোগ দেবেন না বলে দাবি করেন শুভেন্দু। সোমবার মুখ্যসচিবকে চিঠি দিয়ে যোগ না দেওয়ার কারণ জানাবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

অন্যদিকে একই দিনে নবান্নে রাজ্যের মানবাধিকার কমিটির চেয়ারপার্সন ও একজন সদস্যের নির্বাচন সংক্রান্ত বৈঠকও হবে। ৪.১৫ মিনিটে সেই বৈঠকে সভাপতিত্ব করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও বিরোধী দলনেতার উপস্থিতি কাম্য। সেই উদ্দেশ্যে তাঁকে আমন্ত্রণ জানানো হলে সেখানেও যোগ দেবেন না বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...