Tuesday, June 23, 2026

সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন পলাশ-স্মৃতি!ছবি বদলে বিশেষ ইঙ্গিত

Date:

Share post:

দীর্ঘ ছ বছর ধরে ডিসটেন্স রিলেশনশিপে থাকার পর বিয়ের দিন আচমকা ছন্দপতন। ছাদনাতলায় পৌঁছনোর আগেই বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি, পরবর্তীতে বার দুয়েক অসুস্থতার খবর মেলে পলাশ মুচ্ছলেরও (Palash Muchhal)। এরপর একের পর এক জল্পনা সামনে আসতে থাকে। পলাশের চারিত্রিক বৈশিষ্ট্যের নমুনা দেখে অবাক হয়ে যায় নেটপাড়া। নেটপাড়ায় ক্রমাগত বদ্ধমূল হতে থাকে স্মৃতিকে পলাশের ‘চিট’ করার ধারণা। এসবের মাঝেই হঠাৎ করে বড় পদক্ষেপ করলেন দুজনে। ইনস্টাটে আচমকা ছবি বদলে বিশেষ ইঙ্গিত স্মৃতি-পলাশের!

বিশ্বকাপ জয়ী স্টেডিয়ামে আংটি বদল, গায়ে হলুদের বলিউড স্টাইল থেকে সংগীতের অনুষ্ঠানে দুই পরিবারের উৎসাহী অংশগ্রহণে গত ২০ নভেম্বর থেকে এই খবরের শিরোনামে থেকেছেন ভারতীয় ক্রিকেটার ও বলিউড গায়ক- সুরকার। এরপর বুঝি নজর লাগলো যুগলের। পলাশের প্রতারণা নিয়ে স্মৃতি বা তারতাঁর পরিবারের তরফে কোনও মন্তব্য না করা হলেও জল্পনা থেমে থাকেনি। ক্রিকেটারের বাবা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মাঝেই ভারতীয় মহিলা দলের আগামী সিরিজের দিনক্ষণ ঘোষণা হয়েছে। WPL-র নিলামও সম্পূর্ণ। খুব দ্রুতই হয়তো খেলার মাঠে ফিরতে হবে স্মৃতিকে। কিন্তু এসবের মাঝেই ব্রেকিং নিউজ। ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন চর্চিত যুগল! দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। তাহলে কি নজর দোষ থেকে বাঁচতেই পদক্ষেপ? সম্পর্ক কি মেরামতির দিকে এগোচ্ছে? মুখে কুলুপ দুজনেরই। উত্তর দেবে সময়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...