Tuesday, June 23, 2026

শরৎ সাহিত্যে মন সৃজিতের, প্রথমবার কাজ মিমির সঙ্গে

Date:

Share post:

‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রমোশনের মাঝেই নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। চৈতন্য জীবনলীলার মাহাত্ম্য বড়পর্দায় সকলকে দেখানোর পাশাপাশি এবার কথা সাহিত্যিকের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’ অবলম্বনে আগামী ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra) ছবির প্রস্তুতি শুরু করে দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই ছবিটা একটি পোস্টার আপলোড করেছেন সৃজিত। তবে চমক কাস্টিংয়ে। শোনা যাচ্ছে এই প্রথমবার মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)সঙ্গে কাজ করবেন তিনি। থাকছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও টোটা রায়চৌধুরীও (Tota Roychowdhury)।

একটা উপন্যাস নড়িয়ে দিয়েছিল ব্রিটিশদের ভিত, সেই ‘পথের দাবী’ প্রকাশনার এবার শতবর্ষপূর্তি ।সাহিত্যের রচনাকালকে মাথায় রেখেই ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির চিত্রনাট্য সাজাচ্ছেন সৃজিত। আগামী বছর জানুয়ারি মাসেই শুটিং শুরু হবার কথা রয়েছে। প্রাথমিকভাবে এই ছবিতে সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষদের কাজ করার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করেছেন পরিচালক। প্রযোজনা সংস্থার নন্দী মুভিজের বক্তব্য, “পর পর সব ছবিতেই সোহিনী হয়ে যাচ্ছিল, তখন আমি কাস্টিং বদল করি। রুদ্রনীলের জায়গায় আসছেন বুদ্ধদেব দাস। থিয়েটারের অভিনেতা বুদ্ধদেব। রুদ্র যে চরিত্রটা করছিল তার জন্য প্রস্থেটিকের দরকার পড়ছিল। রুদ্রর থেকে এই চরিত্রের সঙ্গে বুদ্ধদেবের মুখের মিল বেশি।” এই ছবিতে প্রথমবার মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন ‘জাতিস্মর’ পরিচালক। নতুন যুগলবন্দি দেখার আশায় দর্শকরা। যদিও কেন্দ্রীয়চরিত্র সব্যসাচীর ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ সৃজিত। সম্ভবত আগামী বছরের মাঝামাঝির সময় এই ছবি মুক্তি পাবে বড়পর্দায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...