Wednesday, April 1, 2026

শিক্ষিকা হলেন AI রোবোট! তাক লাগিয়ে দিল দ্বাদশের পড়ুয়া

Date:

Share post:

বড় বড় সংস্থা সহকারী হিসাবে এআই-এর দ্বারস্থ হচ্ছে। সেখানে স্কুলে পড়ানোর জন্যও এআই রোবোটের (AI robot) পরিকল্পনা করতেই পারে স্কুলগুলি। আর যদি তেমন পরিকল্পনা করে কোনও স্কুল তার জন্য উত্তর তৈরি করেছে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। উত্তরপ্রদেশের (Uttarpradesh) বুলন্দশেহরের এই পড়ুয়া নিজের স্কুলে নিয়ে এসে সেই এআই রোবোটের (robot) ডেমোও দিয়ে তাক লাগিয়ে দেয় শিক্ষক ও পড়ুয়াদের।

বুলন্দশেহরের (Bulandshahr) শিব চরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির (Class-XII) পড়ুয়া আদিত্য কুমার নিজের চেষ্টায় এই এআই রোবোটটি বানান। তাকে শিক্ষিকার রূপ দেন। নিজের চেষ্টায় খুব সামান্য খরচে এমন যন্ত্র তৈরি করেছে যা বহুজাতিক সংস্থাগুলি বহু খরচে তৈরি করে। স্কুলে সেই রোবোট শিক্ষিকার ডেমো দিতে এসে আদিত্য জানায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম চিপ (LLM chip) ব্যবহার করে রোবোট বানিয়েছে সে। যার ফলে যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সাবলীল তাঁর সৃষ্টি।

স্কুলে নিজেকে সকলের সামনে নিজের পরিচয় তুলে ধরার পাশাপাশি আদিত্যর করা সব প্রশ্নেরই উত্তর দিয়ে তাক লাগিয়ে দেয় রোবোট। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামও জানা তার। আবার জটিল অঙ্কের সমাধানেও সাবলীল অদিত্যর রোবোট শিক্ষিকা।

আরও পড়ুন : শরৎ সাহিত্যে মন সৃজিতের, প্রথমবার কাজ মিমির সঙ্গে

এই আবিষ্কারে যদিও এতটুকু অহংকারী নয় আদিত্য। বরং সে চায় তার মতো আরও অনেক পড়ুয়া এগিয়ে আসুক এই ধরনের উদ্যোগে। তবে তার জন্য স্কুলগুলিতে আরও পরিকাঠামো (infrastructure) বাড়ানোর দরকার বলেই দাবি আদিত্যর। ব্যক্তিগত উদ্যোগে সে যা বানিয়েছে, তার জন্য যে খরচ, তা বাঁচাতে স্কুলগুলি সাহায্য করতে পারে পড়ুয়াদের। তাহলে বিশ্বের ভবিষ্যৎ – এআই নিয়ে কাজ করা সম্পর্কে স্কুল পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়বে বলেই মত ১৭ বছরের আদিত্যর।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...