Monday, June 22, 2026

অনলাইন জালিয়াতি রুখতে এবার whatsapp নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই বাড়ছে অনলাইনে প্রতারণার সংখ্যা। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপকে (Whats App) কাজে লাগিয়ে একের পর এক জালিয়াতির অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। এবার জানানো হলো বন্ধ হওয়া নম্বরে আর দীর্ঘ সময় ধরে whatsapp ব্যবহার করা যাবে না। টেলিগ্রাম, স্ন্যাপ চ্যাট (Snap Chat) , জিও চ্যাট, সিগনাল, শেয়ার চ্যাটের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য। পাশাপাশি খুব শিগগিরই হোয়াটস অ্যাপের ওয়েব ভার্সনেও বদল আসতে চলেছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ-সহ অধিকাংশ অ্যাপের ক্ষেত্রেই শুধুমাত্র প্রথমবার লগইন করতে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন হয়। তারপর ওই সিম কার্ড ব্যবহার না করলেও কোনও সমস্যা হয় না। আর এটাকে কাজে লাগিয়েই নিজেদের জাল বিস্তার করছে প্রতারকরা। অনেকেই নম্বর ব্যবহার করে অ্যাপ খুলে জালিয়াতির ফাঁদ পাতে। কিন্তু সিম কার্ডটি নষ্ট করে ফেলায় তাঁদের হদিশ পাওয়ার রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় তদন্তকারীদের কাছে। তাই কেন্দ্রের স্পষ্ট নির্দেশিকা, কোনও মোবাইল নম্বর ৩ মাস বা তার বেশি সময় বন্ধ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ বা কোনও মেসেজিং অ্যাপে ব্যবহার করা যাবে না। পাশাপাশি ওয়েব ভার্সনে এতদিন লগ ইনের পর নিজে থেকে লগ আউট না করা পর্যন্ত whats app ব্যবহার করা যেত। এবার থেকে প্রতি ৬ ঘণ্টায় হোয়াটসঅ্যাপের ওয়েবভার্সন নতুন করে লগ ইন করতে হবে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...