Tuesday, June 23, 2026

শক্তি বাড়ালেও রবিতে ল্যান্ডফল হচ্ছে না ঘূর্ণিঝড়ের, বাংলায় বাড়ছে তাপমাত্রা 

Date:

Share post:

শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালাবার পর দ্রুত গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দিতওয়াহ ( Cyclone Ditwah)।যদিও রবিতে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই। এটি উত্তর–উত্তরপশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের ২৫ থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রের উপর দিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। বাংলায় প্রত্যক্ষ প্রভাব না থাকলেও শীতের (Winter ) ইনিংসে ধাক্কা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে পতনের কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে ঠান্ডা বাড়তে পারে। রবিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি (Kolkata Temperature)। পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই উষ্ণতা ঘোরাফেরা করছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে দক্ষিণা উত্তরবঙ্গে আগামী দু দিনে উষ্ণতার বড় কোনও পরিবর্তন নেই। পাহাড়ে কুয়াশা বাড়বে। দুই দিনাজপুর ও মালদায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আভাওয়া, পারদ থাকবে স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। সোমবার পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা কম। সকাল রাতে শীতের অনুভূতি থাকবে। সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

ঘূর্ণিঝড় দিতওয়াহ-র তাণ্ডবে কার্যত বিপর্যস্ত শ্রীলঙ্কা। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। রবিবার বিমান বাহিনীর দুটি বিমান, একটি আইএল-৭৬ এবং একটি সি-১৩০জে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের এই বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। অপারেশন সাগরবন্ধু’র অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার সি–১৩০জে এয়ারক্র্যাফ্টে শ্রীলঙ্কার জন্য ১২ টন ত্রাণ পাঠানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজের জন্য ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...