Friday, April 3, 2026

ওডিশাতে টুর্নামেন্ট জয় ডায়মন্ড হারবারের, অভিনন্দন অভিষেকের

Date:

Share post:

আই লিগ কবে শুরু হবে তা এখনও অজানা।  আই লিগের অপেক্ষায় বসে না থেকে একের পর এক টুর্নামেন্ট খেলছে ডায়মন্ড হারবার এফসি( Diamond Harbour Football Club)। কয়েকদিন  আগেই সিকিম গর্ভনস গোল্ড কাপ থেকে  বিদায় নিয়েছিল ডায়মন্ড হারবার। এবার আমন্ত্রণী মূলক ফুটবল টুর্নামেন্ট( All India Invitation Football Tournament) জিতলেন জবি জাস্টিনরা। দলকে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ওডিশাতে আয়োজিত একটি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল ডায়মন্ড হাববার( Diamond Harbour Football Club)। রবিবার ফাইনালে আয়কর চেন্নাইকে হারিয়েছে ডায়মন্ড হারবার , ৭-০ ফলে জয়ী হয়েছে কিবু ভিকুনার দল। স্কোর লাইনই বলে দিচ্ছে ম্যাচে কতটা প্রাধান্য ছিল বাংলার দলটি।  থারপুইয়া হ্যাটট্রিক করলেন। বাকি গোল গুলি করলেন জবি, অ্যান্টোনিও, গ্লেইটন ব্রাইট।  প্রথমার্ধে হল তিন গোল দ্বিতীয়ার্ধে আরও চার।

খেতাব জয়ের পর গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, সর্ব ভারতীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট জয়ের জন্য গোটা ডায়মন্ড হারবার দলকে অভিনন্দন।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...