Friday, June 26, 2026

শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুকবাজের হামলা, মৃত ৪, আহত ১০

Date:

Share post:

জন্মদিনের পার্টি চলাকালীন যখন সবাই ছিল খোশমেজাজে সেই সময়ে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলেন এক বন্দুকবাজ। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার (California) স্টকটনের এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর জখম ১০ জন। ঘটনার পর থেকে পলাতক সেই বন্দুকবাজ। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ক্যালিফোর্নিয়া( California )পুলিশ সূত্রে খবর, স্টকটনের লুসাইল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে থরন্টন রোডের কাছে একটি ব্যাঙ্কোয়েটে জন্মদিনের পার্টি চলাকালীন হঠাৎ গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। শিশুরাই ছিল তাঁর লক্ষ্য। এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা। দ্রুত আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গুলিকাণ্ডে মৃত ও আহতদের অধিকাংশই কিশোর-কিশোরী বলে মনে করা হচ্ছে। বন্দুকবাজের নাম-পরিচয়ও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। সান জোয়াকিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পরিকল্পিত হামলা। তবে তদন্তকারীরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। গোটা ঘটনাকে পরিকল্পিত হামলা বলেই মনে করছেন সান জোয়াকিন কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট। জানিয়ে দিয়েছেন পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। আগে থেকে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...