Tuesday, June 23, 2026

শেষ কাউন্টডাউন! সোমবার থেকে শুরু সেবাশ্রয়-২, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত

Date:

Share post:

শেষের পথে কাউন্টডাউন! আগামী কাল, সোমবার থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা কেন্দ্রে ফের শুরু হচ্ছে সেবাশ্রয় শিবির! পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ‘সেবাশ্রয় ২’। তারপর ২৪ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত থাকবে মেগাক্যাম্প। আগামিকাল মহেশতলা বিধানসভার নিউল্যান্ড মাঠ, চক চাঁন্দুল রথতলা ও সবুজ সংঘের মাঠে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবিরের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহেশতলায় আরও ২৪টি সেবাশ্রয় শিবির তৈরি করা হয়েছে। ক্যাম্পগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ডায়মন্ড হারবারের মানুষের কাছে ‘সেবাশ্রয়’ মানেই রোগ নিরাময়ের ওয়ানস্টপ সলিউশন। চলতি বছরের জানুয়ারি মাসেই ডায়মন্ড হারবারবাসীর সুস্বাস্থ্যের জন্য ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির চালু করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৫ দিনেরও বেশি সময় ধরে এই শিবির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ বিধানসভা এলাকার প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন- মলাটবন্দি ‘হুব্বা’! বই প্রকাশে উচ্ছ্বসিত ব্রাত্য বসু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...