Tuesday, June 23, 2026

রাঁচিতে রাজকীয় শতরান কিং কোহলির, অবসর ভেঙে ফিরবেন টেস্টেও!

Date:

Share post:

রাঁচিতে রাজ কিং কোহলির(Virat Kohli )। ধোনির শহরে  বাইশ গজে বিস্ফোরণ ঘটালেন বিরাট। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারে ৫২তম ওডিআই শতরান করলেন কোহলি(Virat Kohli )। ১২০ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। ১১টি চার এবং সাতটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

যশস্বী জয়সওয়াল দ্রুত আউট হওয়ার রোহিতের সঙ্গে জুটি বাধলেন।  দুই বুড়ো ঘোড়ার জুটিতেই জমে গেল ভারতের ব্যাটিং। প্রথমে । ৪৮ বলে হাফসেঞ্চুরি করলেন কোহলি(Virat Kohli )। প্রথমে ৪৮ বলে অর্ধশতরান পূরণ করলেন। এরপর শতরান করলেন ১০২ বলেই।

টি্২০, টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন।  বিরাট এবং আন্তর্জাতিক ক্রিকেট শুধুমাত্র ওডিআই ক্রিকেটে সীমাবদ্ধ। টেস্টে হারে বিধ্বস্ত ভারতীয় দলের মরা গাঙে জোয়ার আনলেন কিং কোহলিই। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। যেদিন ছন্দে থাকেন সেদিন প্রতিপক্ষ বোলারদের কপালে দুঃখ থাকে। সেটাই রবিবার হল মার্কো জানসেন, নান্দ্রে বার্গারদের।

কোহলির ব্যাটে ঝড় উঠল। রাঁচি বরাবরই পয়মন্ত মাঠ কোহলির কাছে। ধোনির শহরে এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন কোহলি। ২৯১ দিন পর দেশের মাটিতে খেলতে নামলেন। ২৮১ দিন পর শতরান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম শতরান। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এক ভক্ত ঢুকে পড়লেন মাঠে। আসলে ভক্তের আবেগ যে বাধ মানে না। কোহলি কোহলি আওয়াজে মুখরিত হল রাঁচির স্টেডিয়াম।

এমন দিনেই জোরাল হল টেস্টে তাঁকে ফেরানোর দাবি। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিন আগে অবসর নেওয়া এক ক্রিকেটারকে টেস্ট ক্রিকেটে ফেরানোর কথা ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভরাডুবির পর তাঁকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হতে পারে। ওই প্রতিবেদনে অবশ্য কারও নাম নির্দিষ্ট করে বলা হয়নি।

টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের যা হাল তাতে বিরাট প্রত্যাবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...