Thursday, April 23, 2026

বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

বাংলার মানুষের দাবি আদায়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সেই হুঁশিয়ারিতে কী পায়ের তলার মাটি কেঁপে গেল নরেন্দ্র মোদির (Narendra Modi)? যে ঢঙে সোমবার সংসদের বাইরে বিরোধীদের আওয়াজকে ‘নাটক’ (drama) বলে উল্লেখ করেছেন মোদি, তার পরেই বিজেপিকে জমিদার (jamindar) বলার কারণ ব্যাখ্যা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার হিসাব তুলে ধরে অভিষেক দাবি করেন, গত ৭ বছরে বিশেষ করে জিএসটি (GST) লাগু হওয়ার পরে বাংলা থেকে কেন্দ্রের সরকার ডাইরেক্ট (direct tax) আর ইনডাইরেক্ট ট্যাক্সের (indirect tax) মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে। সাত বছরে বাংলার মাটি থেকে বিজেপি, যাদের আমরা জমিদার বলি, বাংলার গবির মানুষকে শোষণ করে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। এবং তার পরেও বাংলার ২ লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য (dues) আটকে রেখেছে।

সাত বছরের বকেয়ার হিসাব
২০১৭-১৮ : ৬৩,৪০৭ কোটি টাকা
২০১৮-১৯ : ৮৪,৪১৯ কোটি টাকা
২০১৯-২০ : ৮৪,০১৫ কোটি টাকা
২০২০-২১ : ৮০,০০৪ কোটি টাকা
২০২১-২২ : ১,০১,৬৭৩ কোটি টাকা
২০২২-২৩ : ১,১৩,৬২১ কোটি টাকা
২০২৩-২৪ : ১,২২,৯৮৮ কোটি টাকা
২০২৪-২৫ : ১,২০,০০০ কোটি টাকা (আনুমানিক)

আরও পড়ুন : BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

এই বকেয়া আটকে রাখার পিছনে বিজেপির আসল উদ্দেশ্য তুলে ধরেছেন অভিষেক। তাঁর দাবি, গত চার বছরে কত টাকা একশো দিনের কাজে (MGNREGA) বাংলার ছেড়েছে? ২ কোটি ৬৪ লক্ষ জবকার্ড (job card) হোল্ডার রয়েছে। আগে বলত তৃণমূল দুর্নীতি করেছে তাই আটকে রেখেছি। এবার আদালত বলেছে। তাও আটকে রেখেছে। তার মানে কী? আপনাদের উদ্দেশ্য নেই কাজ করার। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, বাংলার মানুষকে অবহেলিত করে রাখার, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য।

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...