Tuesday, June 23, 2026

উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে হবে! এসআইআর আবহে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের জেলা প্রশাসনের উপর এসআইআর প্রক্রিয়ার কারণে অতিরিক্ত চাপ থাকলেও উন্নয়নমূলক কাজ থেমে যাবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে মুখ্যসচিব মনোজ পন্থের আয়োজিত ভিডিও কনফারেন্সে সব জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছিল। ঠিক সেই সময় আচমকা যোগ দেন মুখ্যমন্ত্রী।বৈঠকে তিনি প্রশাসনকে আশ্বাস দেন যে, প্রশাসনিক কর্মকর্তারা যে চাপের মুখোমুখি হচ্ছেন তা তাঁর নজরে আছে। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার বাড়ি, রাস্তা, পরিকাঠামো—এই সব কাজ অবহেলিত হলে চলবে না। এসআইআরের পাশাপাশি উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “একজন এক্স অফিসার রাত ন’টা, দশটায় ফোন করে হুমকি দিচ্ছে, বিরক্ত করছে—দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব। ভয় পাবেন না, আমি আছি। কোনও চিন্তা করবেন না। আপনারা আপনার কাজ করুন।” প্রশাসনিক মহলের ধারণা, ‘এক্স অফিসার’ বলতে মুখ্যমন্ত্রী প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ইঙ্গিত করেছেন।

নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বাংলার স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। পাশাপাশি রাজ্যের আরও ১২ জন সিনিয়র আইএএস কর্মকর্তাকে ইলেক্টোরাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাস কর্মকর্তাদের মনোবল বাড়াচ্ছে। এসআইআর প্রক্রিয়ার চাপ থাকলেও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকবে—এটাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

আরও পড়ুন- মোহনবাগান অনুশীলনে নেই দুই বিদেশি, কবে আসছেন লোবেরা?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...