Saturday, March 14, 2026

পিকনিকের মরশুমে সুখবর: কমল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

বছরের শেষের মাসের শুরুতেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (commercial gas) নতুন দাম ঘোষণা করেছে দেশের রাষ্ট্রায়ত্ত অয়েল রিফাইনারি সংস্থাগুলি। ১ ডিসেম্বর থেকে কমার্শিয়াল গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা। যদিও শিল্পমহলের মত, “১০ টাকার রিডাকশন খুব বড় স্বস্তি নয়, কিছুটা খরচ কমবে।”

১০ টাকা কমাদামর পরে ১৯ কেজির এলপিজি-র (LPG) নতুন দাম —
কলকাতা: ১,৬৮৪ টাকা।
নয়াদিল্লি: ১,৫৮০.৫০ টাকা।
মুম্বই: ১,৫৩১.৫০ টাকা।
চেন্নাই: ১,৭৩৯.৫০ টাকা।

আরও পড়ুন : কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

গত কয়েকমাস ধরেই কমছে কমার্শিয়াল গ্যাসের দাম। এদিকে কোনও পরিবর্তন হয়নি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের (domestic gas) দামে। দেশে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ৮৫০ টাকা থেকে ৯৬০ টাকার মধ্যে এলপিজি সিলিন্ডারের (LPG cylinder) দাম থাকছে বিভিন্ন শহরে। দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ৮৫৩ টাকায় পাওয়া যাচ্ছে। বারাণসীতে ৯১৬.৫০ টাকা। আহমেদাবাদে ৮৬০ টাকা। হায়দরাবাদে ৯০৫ টাকা। পাটনায় ৯৫১ টাকা। মুম্বইতে দাম ৮৫২.৫০ টাকা। লখনউতে ৮৯০.৫০ টাকা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...