Friday, April 3, 2026

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

Date:

Share post:

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার তীব্রতা সোমবারই ধীরে ধীরে কমার ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে এই নিম্নচাপের (depression) প্রভাব পড়ছে বাংলায়। সোমবার থেকে কিছুটা বাড়বে রাজ্যের তাপমাত্রা।

আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ (cyclone Ditwah) শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হয়ে ভারতের পূর্ব উপকূল দিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে। তার ফলে তামিলনাড়ুতে (Tamilnadu) সোমবার সকাল থেকে বৃষ্টির প্রভাব কমেছে। সকাল থেকে সেখানে হালকা বৃষ্টি দেখা গিয়েছে। তবে বৃষ্টির যথেষ্ট প্রভাব পড়েছে পুদ্দুচেরি (Pudducherry) ও অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)।

বর্তমানে দিতওয়াহ মাত্র ১০ কিমি প্রতি ঘণ্টা বেগে উত্তরের দিকে এগোচ্ছে। উপকূলের ৪০ কিমি দূর দিয়ে এগোনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হবে দিতওয়াহ।

আরও পড়ুন : বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

সোমবার নিম্নচাপের জেরে বাংলায় তাপমাত্র কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছে থাকবে। মঙ্গলবারও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগরে দিতওয়াহ-র প্রভাব থাকবে। ফলে বাংলায় ফের বুধবার থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। তবে সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার প্রভাব থাকবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...