Friday, April 3, 2026

প্লট বণ্টন দুর্নীতিতেও এবার হাসিনার শান্তি ঘোষণা, কারাদণ্ড রেহানা-টিউলিপেরও

Date:

Share post:

জুলাই গণঅভ্য়ুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর এবার বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) জমি দুর্নীতি মামলায় সাজা শোনাল বাংলাদেশের আদালত। তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ৪ নম্বর বিশেষ আদালতের বিচারপতি মহম্মদ রবিউল আলম একই মামলায় বোন শেখ রেহানাকে ৭ বছরের এবং বোনঝি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকিকে ২ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন৷ রেহানা ও টিউলিপ সিদ্দিককে এক লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে। এছাড়া প্লট বণ্টন দুর্নীতিতে দোষী সাব্যস্ত বাকি ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অ্যান্টি করাপশন কমিশন (ACC) গত ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারির মধ্যে ঢাকা ইন্টিগ্রেটেড জেলা কার্যালয়-১-এ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে ৬টি পৃথক মামলা দায়ের করে ৷ এদিন তারই চতুর্থ মামলায় সাজা ঘোষণা করা হল ৷  অভিযোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন রাজধানী ঢাকার পূর্বাচলে নিউটাউন প্রকল্পে প্লট বিতরণে দুর্নীতি করেছেন। নিজের আত্মীয়দের বেআইনিভাবে প্লট পাইয়ে দিয়েছেন। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও রয়েছেন সেই তালিকায় ৷ এদিকে বাংলাদেশে সরকারি ভবন নির্মাণ ও পর্যবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র পরিচালিত সংস্থা রাজুক এর ৷  এই সংস্থার শীর্ষ আধিকারিকদের সাহায্যে দুর্নীতি করেন প্রাক্তন প্রধানমন্ত্রী বলেই অভিযোগ।

সূত্রের খবর, হাসিনার বোন শেখ রেহানা ও বোনঝি তথা ব্রিটিশ সংসদের সদস্য টিউলিপ সিদ্দিক ওই প্রকল্পে পূর্বাচলে ১০ কাঠা জমি পেয়েছেন । টিউলিপের বিরুদ্ধে রয়েছে আরও অন্যান্য অভিযোগ। তিনি ব্রিটিশ এমপি-র ক্ষমতা ব্যবহার করে প্লট নিয়েছেন বলে জানা যাচ্ছে। গত ১৩ জানুয়ারি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই নিয়ে মামলা করে। এই মামলায় শুধুমাত্র শেখ রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সোমবার এই মামলার ভিত্তিতেই শাস্তি ঘোষণা হল। গত ৩১ জুলাই এই মামলায় হাসিনা, রেহেনা, জয়, পুতুল এবং টিউলিপ-সহ মোট ২৯ জনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ গত ২৭ নভেম্বর বাংলাদেশের আদালত এই সংক্রান্ত তিনটি পৃথক মামলায় হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করে ৷ সেই সঙ্গে জয় এবং পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়৷
আরও খবরঅতি সঙ্কটজনক খালেদা জিয়া! দ্রুত আরোগ্য কামনায় দোয়া BNP-র

ঢাকার (Dhaka) বিশেষ আদালত হাসিনার পরিবার ছাড়া আরও ২০ জনকে হাজতবাসের সাজা দেয়৷ তাঁদের মধ্যে প্রাক্তন আবাস মন্ত্রী শরিফ আহমেদ এবং আবাস মন্ত্রকের অন্য আধিকারিকরাও আছেন ৷ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এই মামলায় আবাস মন্ত্রকের একজন জুনিয়র আধিকারিক শুধুমাত্র খালাস হয়েছেন ৷ তবে জমি দু্র্নীতি মামলার সাজা ঘোষণার দিন ঢাকার আদালতের সামনে ছিল কড়া নিরাপত্তা। বাড়তি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) সদস্যরা মোতায়েন ছিল। বিশেষ আদালতের এজলাসের সামনের বারান্দাতে ছিল অতিরিক্ত পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...