Friday, April 3, 2026

অতি সঙ্কটজনক খালেদা জিয়া! দ্রুত আরোগ্য কামনায় দোয়া BNP-র

Date:

Share post:

“বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও তিনি সেই একই অবস্থায় আছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি— আল্লাহ তাঁকে খুব দ্রুত আরোগ্য দান করুন, সুস্থ করে তুলুন এবং আবারও এ দেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দিন”- সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক পরিস্থিতি সম্পর্কে এই প্রতিক্রিয়া BNP-র শীর্ষ নেতৃত্বের। হাসপাতাল সূত্রে খবর, খালেদা জিয়ার অবস্থা অতি সঙ্কটজনক।

ঢাকার (Dhaka) এভারকেয়ার হাসপাতালের CCU-এ চিকিৎসাধীন খালেদা (Khaleda Zia)। সোমবার, বিএনপি-র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ”বেগম জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছেন।” আজম বলেন, ”তিনি এখনও আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। অবস্থা ক্রিটিক্যাল। বলবার মতো কোনও অবস্থায় এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং নিউমোনিয়া ধরা পড়েছে। সঙ্গে খালেদা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। রবিবার রাত থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। কিডনির সমস্যা ঠিক না-হলে ৮০ বছর বয়সী খালেদার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা কম বলে হাসপাতাল সূত্রে খবর। বাড়তি সতর্ক হিসেবে চিকিৎসকেরা কাউকেই তাঁর কেবিনের কাছে যেতে দিচ্ছেন না। নেত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন জায়গায় দোয়া-প্রার্থনা করছেন বিএনপি-র নেতা-কর্মীরা।
আরও খবরশুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

এদিকে, ২০০৮ থেকে আদালতের রায়ের ফলে খালেদার বড় পুত্র তথা বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। ‌শনিবার নিজের ফেসবুক পেজে তিনি জানান, মাকে দেখার ইচ্ছা থাকলেও ‘কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে’ এই মুহূর্তে তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। যদিও তারেকের বাংলাদেশে ফেরার বিষয়ে কোনও ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সেদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। তিনি জানান, আর যদি কোনও বাধা থাকেও, সে ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...