Monday, March 16, 2026

SSC রায়: সুপ্রিম কোর্টে পুণর্বিবেচনার আর্জি খারিজ

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফের সুপ্রিম কোর্টে রায় পুণর্বিবেচনার আর্জি। প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এসএসসি নিয়োগ (SSC recruitment) প্রক্রিয়া খারিজের রায়ের পুণর্বিবেচনার (judgement review) আর্জি করা হয়। সোমবার সেই মামলায় রায় পুণর্বিবেচনার আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি (CJI)।

সেমবার এই মামলায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) দাবি করেন বিচার ব্যবস্থার হাতে কোনও জাদুদণ্ড নেই। তিনি জানান, যে সিলেকশন হয়েছে, সেখানে টিচার, নন টিচার দুটি শ্রেণীই আছে৷  আগে হাই কোর্ট (High Court) এবং সুপ্রিম কোর্ট (Supreme Court) আদেশ জারি করেছে৷ নিয়েগে দুর্নীতির জন্য পুরো প্যানেল বাতিল করা হয়েছে৷  নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে৷ এখন আপনি কী চাইছেন ?  আপনি বলছেন আগের রায় রিভিউ করতে৷ আপনি বলছেন বহু লোকের জীবন নষ্ট হয়ে গেছে৷ যখন পুরো সিলেকশন প্রসেস ভুল ছিল, তখন অনেককেই দুর্ভোগ পোহাতে হয়৷ এখানে আমাদের হাতে কোনও জাদু দণ্ড নেই৷

আরও পড়ুন : পিকনিকের মরশুমে সুখবর: কমল বাণিজ্যিক গ্যাসের দাম

সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে। আর সেই প্রক্রিয়ারই উল্লেখ মামলা খারিজের শুনানিতে করেন প্রধান বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলছে৷  নতুন নিয়োগে (recruitment) নিশ্চয়ই ভালো মেধাবী ভালো ব্যক্তিদের নিয়োগ করা হবে৷ আপনি হাইকোর্টে যেতে পারেন, আর্জি জানাতে পারেন৷

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...