Tuesday, June 23, 2026

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

Date:

Share post:

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি আইন মানে। মাঠে অনুপ্রবেশ করায় আইনের যাঁতাকলে পড়েছেন হুগলির কোহলি ভক্ত।

হুগলির আরামবাগের বাসিন্দা শৌভিক। ছোট থেকেই সে কোহলি ভক্ত(Virat Kohli fan)। বিরাটের খেলা দেখার টানে ছুটে গিয়েছিলেন ধোনির শহরে ।শৌভিকের বাবা গ্রামীণ চিকিৎসক সমর মুর্মু। তাঁর মা অঙ্গনওয়াড়ি কর্মী। শৌভিক স্নাতক প্রথম বর্ষের ছাত্র বিরাট কোহলির এই ভক্ত। ছেলের কীর্তির জেরে বাড়িতে পুলিশের ফোন এসেছে। ক্রিকেটপাগল ছেলেকে বাড়ি ফেরাতে তিন আত্মীয়কে নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির শহরে যাচ্ছেন সমর।

শৌভিকের বাড়িতে ফোন করে পুলিশ বলে, আপনাদের ছেলে বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিল। ওকে আটক করা হয়েছে।শৌভিকের বাবা বলছেন, “জানি ছেলে যে কাজ করেছে তা আইনের চোখে অপরাধ। কিন্তু গর্বও হচ্ছে যে সে বিরাটকে ছুঁতে পেরেছে।”

প্রিয় ক্রিকেটারকে প্রণাম করার জন্য শাস্তি পেতে হবে শৌভিককে। কারণ আইনের চোখে অপরাধ করেছেন কোহলির বিরাট ভক্ত।

প্রেস বক্সের ডানদিকে লোয়ার টিয়ারে বসেছিলেন শৌভিক।। পাশেই জায়ান্ট স্ক্রীণ, সেখান থেকে ফেন্সিং টপকে ছুটতে শুরু করে, নিরাপত্তা অতিক্রম করে পৌঁছেও যান কোহলির কাছে। যখন ছেলেটি ছুটে যাচ্ছিল ৪০ হাজারের স্টেডিয়ামে তাঁকে উদ্দীপ্ত করতে থাকে। গোটা স্টেডিয়ামও তাঁর সঙ্গেই ছিল।

কোহলিকে স্পর্শ করার ফলাফল কিন্ত একেবারেই ভালো হয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যায়, নিরাপত্তা রক্ষীরা আটক করে। যতদূর জানা গিয়েছে কোহলি ভক্তকে কড়া শাস্তি দেওয়া হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...