Monday, April 6, 2026

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

Date:

Share post:

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) কবে নিজের জীবনকে আরো একটা সুযোগ দেবেন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। জল্পনা টুকটাক আভাসের পর অবশেষে সোমবার লাল টুকটুকে বেনারসি পরে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে নিকট আত্মীয়দের সাক্ষী রেখে পরিচালক রাজ নিদিমরুর (Raj Nidimoru) সঙ্গে সাতপাকে ঘুরেছেন নায়িকা। কিন্তু বিয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সামান্থার (Samantha Ruth Prabhu wedding ring) হাতের আংটি নিয়ে চর্চা থামছে না সোশ্যাল মিডিয়ায়। উঠে এসেছে ঐতিহাসিক মুঘলযোগও!

সদগুরুর ইশা যোগা সেন্টারে ‘ভূতা শুদ্ধি’ মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা ও রাজ। অভিনেত্রী আর পরিচালকের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের (South Indian Movie Industry) অনেকেই। বিয়ের পর ভাইরাল হওয়া অনেকগুলো ছবির মধ্যে একটাতে দেখা গেছে স্বামীর হাত জড়িয়ে রয়েছেন নায়িকা। এখানেই নজর কেড়েছে তাঁর পোর্ট্রেট-কাট আংটি। আসলে সেটির ডিজাইন শুধু যে শতাব্দি প্রাচীন তাই নয় বরং সেটা যে একেবারে মুঘল যুগের তা নিশ্চিত করেছেন অনেকেই। আসলে মুঘল আমলে প্রিয়জনদের পোর্ট্রেট ছবি কিংবা খুশির মুহূর্তগুলিকে ক্ষুদ্রকারে হিরের আংটিতে গেঁথে দেওয়া হত। সেই প্রেক্ষিতেই এই ডিজাইনের আংটির নামকরণ হয় ‘পোর্ট্রেট-কাট’। এটাকে ভালোবাসার প্রতীক হিসেবেও বিবেচনা করতেন রাজ রাজারা। সামান্থার আংটির দাম আনুমানিক ৫০ লক্ষ টাকা। জানা গেছে, প্রথম বিয়ের হিরের আংটিটি বর্তমানে ‘পেন্টডেন্ট’ হিসেবে ব্যবহার করেন দক্ষিণী অভিনেত্রী। আর রাজের দেওয়া আংটি এখন নেট দুনিয়ার নজরে।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...