Saturday, April 4, 2026

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

Date:

Share post:

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানটিকে জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ে। উড়ানে কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রের খবর ইতিমধ্যেই বিমানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিপজ্জনক কিছু মেলেনি। আচমকা ফ্লাইটের অবতরণের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগোর এয়ারলাইন্সের (Indigo airlines) তরফে বলা হয়েছে “যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” কে বা কারা হুমকি পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...