Tuesday, June 23, 2026

পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নিউ টাউনের বহুল প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, দুর্গা অঙ্গন নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ডিসেম্বরেই শুরু হয়ে যাবে পূর্ণাঙ্গ নির্মাণপর্ব।

দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হতে চলা এই আধুনিক দুর্গা অঙ্গনের দায়িত্বে রয়েছে হিডকো। রাজ্যের মন্ত্রী ও হিডকোর চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সময় দেখে ডিসেম্বর মাসের কোনও এক শুভদিনে হবে ভিতপুজো। সেদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে মন্দির নির্মাণের মূল কাজ।

সরকারি সূত্রের মতে, নিউ টাউনে সাংস্কৃতিক-ধর্মীয় পরিকাঠামোকে সমৃদ্ধ করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন- চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...