Wednesday, June 24, 2026

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

Date:

Share post:

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক ই-ইনসাফ-এর। বুধবার পর্যন্ত রাওয়ালপিন্ডিতে জারি হল ১৪৪ ধারা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতে।

পুলিশ নির্দেশিকা দিয়ে জানিয়েছে
⦁ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা যাবে না।
⦁ বল বিয়ারিংয়ের মতো কোনও জিনিসও সঙ্গে রাখা নিষেধ।
⦁ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনে না।
⦁ প্ররোচনামূলক ভাষণও দেওয়া যাবে না।Imran Khan supporters plan protests
⦁ লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাকিস্তানি গোয়েন্দারা জানিয়েছেন, একাধিক গোষ্ঠী আইনশৃখলায় বিঘ্ন ঘটনোর চেষ্টা করছে। তারা রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হিংসাত্মক কাজ করতে পারে বলে আশঙ্কা।

ইমরান খানের(Imran Khan) দলের বক্তব্য, মার্চ মাসে ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। সেই নির্দেশ মানা হচ্ছে না। আদালতও পদক্ষেপ করছে না। তাই ইসলামাবাদ হাই কোর্টের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আদিয়ালা জেল পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছে পিটিআই।

২০২৩ সালের আগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি পিটিআই প্রধান। সম্প্রতি সামাজিক মাধ্যমে রটে যায়, বন্দি অবস্থাতেই ইমরানকে খুন করা হয়েছে। এরপরেই পাকিস্তানে উত্তেজনা বাড়তে থাকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ায় সন্দেহ আরও বেড়েছে। এই অবস্থায় আদিয়ালা জেলের বাইরে ধরনায় বসেছেন কাপ্তানের তিন বোন। সঙ্গে রয়েছেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী সহ পিটিআই নেতৃত্ব। তাঁদের দাবি, অবিলম্বে পিটিআই প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...