Saturday, April 4, 2026

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

Date:

Share post:

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction) হবে। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে আইপিএলের ছোট নিলাম।

মিনি নিলাম (IPL Mini Auction) হলেও সব দলই নিলামের পরিকল্পনা শুরু করে দিয়েছে।  ১০টি দলের হাতে রয়েছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ টাকা। সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। বিদেশির সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩১।

৪৫ জন ক্রিকেটার তাদের দর রেখেছেন ২ কোটি। এই তালিকায় দেশীয় প্লেয়ার রয়েছেন শুধু দু’জন।  ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে গতবার কেকেআর ২৩.৫ কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার রবি বিষ্ণোই।লখনউ সুপার জায়ান্টসের তাঁকে ছেড়ে দিয়েছে। এই তালিকায় ৪৩ জন বিদেশি ক্রিকেটার আছেন।

আইপিএলের হিসেব বলছে, যে দলের হাতে বেশি টাকা থাকে তারাই বড় দর হাঁকাতে পারে। কেকেআরের ঝুলিতে আছে ৬৪.৩ কোটি, সিএসকের  হাতে থাকা ৪৩.৪ কোটি রয়েছে। দুই দলই ক্যামরন গ্রিনের জন্য দর হাঁকাতে পারেন।  অজি অলরাউন্ডারকে পাওয়া মানে ব্যাট-বল দু’দিকেই শক্তিবৃদ্ধি।

গ্রিন ছাড়াও উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি প্রমুখ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...