Saturday, March 14, 2026

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

Date:

Share post:

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে চিত্র সাংবাদিকদের নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ছবি শিকারীদের নিয়ে ‘ধন্যি মেয়ে’র কুমন্তব্যের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশনের (Indian film and television director association) সভাপতি অশোক পন্ডিত। অমিতাভ-পত্নীর আচরণের নিন্দে করেছে নেটপাড়ার একাংশও।

একটি সাক্ষাৎকার মূলক অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে জয়ার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “আমার বাবা একজন সাংবাদিক ছিলেন তাই সাংবাদিকদের আমি ভীষণ সম্মান করি কিন্তু যাঁরা নোংরা কাপড় পরে একটা ফোন নিয়ে মুখের কাছে চলে আসে তাঁদের আমি সাংবাদিক বলতে পারছি না। তাই এইরকম চিত্র গ্রাহকদের সঙ্গে আমার সম্পর্ক একেবারে শূন্য।” এরপরই তুমুল সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় (Social media)। যেভাবে চিত্র সাংবাদিকদের কাজ তাদের পোশাক নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না, বলছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব থেকে থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। সোশ্যাল মিডিয়ায় অশোক (Ashoke Pandit) লেখেন, ‘ছবি শিকারীরা যেভাবে ছবি তোলেন তা নিয়ে আপনি আপত্তি জানাতেই পারেন, সমালোচনাও করতে পারেন। কিন্তু তা বলে চিত্র সাংবাদিকতার পেশাতে অপমান করা ঠিক হয়নি। আপনি যে মন্তব্য করেছেন তাতে ঔদ্ধত্যের পরিচয় পেয়েছে সকলে। কারোর পোশাক নিয়ে আপনার এমন মন্তব্য কোনভাবেই সমর্থনযুক্ত নয়। ছবি শিকারীরা যথেষ্ট পরিশ্রম করেন এবং বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারকাদের জন্য। তাঁদের এইভাবে ছোট করা, একজন প্রবীন অভিনেত্রী থেকে এমন আচরণ ও মন্তব্য একেবারেই কাম্য নয়।’

বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে পাপারাজ্জিদের সঙ্গে জয়া (Jaya Bachchan) যে খারাপ ব্যবহার করেন সেটা সকলেই জানেন। এই বিষয়ে তার পরিবারের তরফে বারবার বলা হয় তিনি একটি বিরল রোগে ভুগছেন। কিন্তু এবার অভিনেত্রী নিজেই স্বীকার করেন তিনি একেবারেই পছন্দ ছবি শিকারীদের করেন না। বিশেষ করে আজকের ডিজিটাল যুগে মোবাইল ক্যামেরায় কাজ করা ফটোগ্রাফার না-পসন্দ বিগ-বি ঘরনীর। জয়ার মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে নেটপাড়ায়।

 

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...