Friday, April 3, 2026

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

Date:

Share post:

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এদিন ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৪ বছর ৬ মাসের উন্নয়নের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার মানুষ আমাদের ক্ষমতায় এনেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে আমরা কী বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষকে জানানো দায়িত্বের মধ্যে পড়ে।” সব দফতরের কাজের খতিয়ান তথ্য-সহ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই প্রসঙ্গেই ২০১৩ থেকে ২০২৩ সাল অর্থাৎ ১০ বছরের কত মানুষকে রাজ্য সরকার দারিদ্রসীমার বাইরে নিয়ে এনেছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। সেই সময় বলেন, ”গত ১০ বছরে এক কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে।” এই কথা বলতে গিয়ে একটি মন্তব্য করেই শুধরে নেন মুখ্যমন্ত্রী। এর পরেই তাঁর স্পষ্ট বার্তা, ”এটা নিয়ে কেউ ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না। অফিসিয়ালি মন্তব্য উইথ ড্র করছি। এরপরেও করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট বলেন, ”এটা নিয়ে কোনও চালাকি, কানাঘুষো করবেন না। এই বিষয়ে সমাজমাধ্যমে কড়া নজরদারি চালানো হবে।” সাম্প্রতিক কালে মমতার বিভিন্ন বক্তব্যকে এডিট করে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার করা হয়। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-ও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। এ নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত না হওয়ার বিষয়েও বার্তা দেন তিনি। এবার উন্নয়নের খতিয়ান নিয়ে কোনও অপ্রচার যাতে না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন প্রশাসনিক প্রধান।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...