Saturday, April 4, 2026

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

Date:

Share post:

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি অফিসের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। হদিশ মিলেছে প্রায় ৯০০ কোটি টাকার সম্পত্তির! ইতিমধ্যে তাঁর বাড়ি থেকে বেশ কয়েক কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। অভিযুক্ত CA-এর পরিবারের বিভিন্ন সদস্যদের নামে এবং বেনামে বহু সম্পত্তির খোঁজও মিলেছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন নরেশ, মনে করছেন তদন্তকারীরা।

সিএ নরেশের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা নয়, বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু করে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাঁচির পাশাপাশি তাঁর মুম্বই ও সুরাটের ঠিকানাতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আয় বহির্ভূত সম্পত্তি মামলার তদন্তে নেমে এদিন ইডি আধিকারিকদের অভিযান বলে জানা গেছে। এ বছরের এপ্রিলে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় মামলা রুজু করা হয়েছিল নরেশের বিরুদ্ধে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া এবং আমেরিকায় বেনামে প্রায় কয়েক হাজার টাকার সম্পত্তির পরিচালনা করেন নরেশ। এত টাকা এল কোথা থেকে, এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...