Friday, April 3, 2026

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

Date:

Share post:

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের সোনালি খাতুন (Sunali Khatun)। সোনালি-সহ বাংলাদেশে (Bangladesh) জোর করে পাঠিয়ে দেওয়া (deportation) ছয় ভারতীয় বাঙালি নাগরিকের ভরসা এখন সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবারের শুনানির উপর অনেকটাই নির্ভর করছে তাঁদের দেশে ফেরা।

মঙ্গলবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত জামিন (bail) মঞ্জুর করেছে ছয় বাঙালির। সেই জামিনের রায়ে বিচার চলাকালীন যা প্রমাণিত হয়েছে, তা তুলে ধরা হয়েছে। সেই মতো এই ছয়জন ভারতীয় নাগরিক (Indian citizen) তা প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে তাঁদের যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ‘পুশইন’ করা হয়েছিল তারও উল্লেখ রয়েছে।

তবে সবথেকে গুরুত্বপূর্ণ যা উল্লেখ করা হয়েছে তা হল, সোনালি খাতুন (Sunali Khatun) বর্তমানে প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর যে কোনও সময়ে সন্তান প্রসব হতে পারে। সেই সঙ্গে দুই নাবালক (minors) রয়েছে তাঁর সঙ্গে। আরেক মহিলা সুইটি বিবিও অসুস্থ বলে উল্লেখ করা হয়েছে রায়ে। তাঁরা ইতিমধ্যেই তিন মাস জেলে খেটে ফেলেছেন রাষ্ট্রের কারণে। ফলে তাঁদের দ্রুত ফেরানোর নির্দেশও দেওয়া হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রককে।

আরও পড়ুন : সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

সোনালি খাতুনের এই শারীরিক পরিস্থিতিতে বুধবারের সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্রের তরফে কী জানানো হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই প্রধান বিচারপতি পর্যবেক্ষণে ছয় ভারতীয়কেই অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে ভারতে ফিরিয়ে আনার মৌখিক নির্দেশ দিয়েছিলেন। সোমবার ফের সোনালি ও তাঁর নাবালক সন্তানকে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI, Surya Kant)। তারপরেও যে ভারত সরকার তাঁদের ফেরায়নি মঙ্গলবারও, তা প্রমাণিত। তাই বুধবার শীর্ষ আদালতে কেন্দ্র কোন পদক্ষেপের কথা জানায়, জানার অপেক্ষায় নয় মাসের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...