Wednesday, June 24, 2026

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

Date:

Share post:

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত তার আগেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার (virat Kohli -Rohit Sharma)সঙ্গে আলোচনা সেরে নিলেন নির্বাচন কমিটির সদস্য প্রজ্ঞাণ ওঝা, তাও আবার প্রকাশ্যে!

মঙ্গলবার সকালে  রাঁচি থেকে রায়পুর এসেছে ভারতচীয় ক্রিকেট দল।  কিন্তু তার আগে আর নির্বাচক মণ্ডলীর সদস্য প্রজ্ঞানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিরাট। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায় কোহলি বেশ গম্ভীরভাবেই প্রজ্ঞানকে কিছু বোঝাচ্ছেন। তাঁদের কথোপকথনও কিন্তু বেশ গুরুগম্ভীর। প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা কয়েকমাস হল নির্বাচকের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞান কথা বলেছেন রোহিত শর্মার সঙ্গেও। হিটম্যানের পাশে বসে  বেশ কিছুক্ষণ কথা বলেন প্রজ্ঞান। কী নিয়ে কথা হয়েছে তা অবশ্য জানা য়ায়নি। তবে বুধবারের মেগা মিটিংয়ের আগে রোহিত বিরাটের সঙ্গে জাতীয় নির্বাচকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল

রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগেই ভারতীয় দলের হেড কোচ এবং মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড(BCCI) কর্তারা। এই বৈঠকে থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া ও যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া। থাকতে পারেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস।

এদিকে, রায়পুরে বিরাট কোহলিকে স্বাগত জানালেন খুদেরা। তাঁকে স্বাগত জানান খুদে সমর্থকরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...