Wednesday, June 24, 2026

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

Date:

Share post:

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের (Weather Department ) পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গল থেকেই তাপমাত্রার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আজ থেকেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি করে কমতে শুরু করবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই পারদ পতনের ইঙ্গিত মিলেছে।

এদিন সকালে শীতের দাপট না থাকলেও বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে উষ্ণতা নিম্নমুখী হবে। আজ সকালে বেড়েছে তাপমাত্রা। ভোরের দিকে হালকা কুয়াশা, তবে বেলা বাড়লে গরম অনুভূত হবে। আপাতত শহরের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বুধবার থেকে কলকাতার তাপমাত্রা নামতে শুরু করবে, যা শনি- রবিতে কমে হতে পারে ১৫ ডিগ্রিতে। উইকেন্ডে থাকবে ভরপুর শীতের আমেজ।আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধীরে ধীরে নামবে পারদ। আগামী তিন-চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...